Friday, August 17, 2018
গুজব ছড়ানোর অভিযোগে তরুণী আটক
চারিদিক ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক তরুণীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেজে তাকে আটক করে র্যাব-২।
ফারিয়া মাহজাবিন ‘নার্ডি বিন কফি হাউজ’ নামে একটি কফিশপ চালান। তিনি লেখাপড়া করেছেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি রবিউল ইসলাম
তিনি জানান, নিরাপদ সড়ক চাই আন্দলনকে ভিন্নখাতে প্রভাবিত করতে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস, উস্কানিমূলক তথ্য দিয়ে গুজব ছড়িয়েছিলেন এই তরুণী। তাকে পশ্চিম ধানমন্ডি থেকে আটক করা হয়েছে।
তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ও ফেসবুক আইডি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৯ জুলাই শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা।
আন্দোলনে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও ঘটে। এখন পর্যন্ত ফেসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ার ও গুজব ছড়ানোর অভিযোগে শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তরুণ-তরুণী, শিক্ষার্থী, অভিনেত্রী ও বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment